এমপি হানিফের চাচাতো ভাই, আতাউর রহমান আতা, আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীকে ৬৭ হাজার ৪৮১ ভোট অর্জন করে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন, মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫৬৪ ভোট পেয়েছেন।

বুধবার (৮ মে) রাতে, সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সহিদুল রহমান সাংবাদিকদের জানিয়েছেন, কুষ্টিয়া সদর উপজেলায় মোট ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন ভোটার রয়েছে। এবার এই উপজেলার মোট ভোটার সংখ্যার তুলনাই ১৫% এর আশেপাশে মোট ভোট কাস্ট হয়েছে। এখানে ১৩টি ইউনিয়নের মধ্যে ১৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। সর্বমোট ৭৩ হাজার ২৯৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন, যার মধ্যে ৭১ হাজার ৪৫ ভোট বৈধ ও ২ হাজার ২৫৪ ভোট অবৈধ বা জাল ভোট বলে গণনা করা হয়েছে।


সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সহিদুল রহমান জানিয়েছেন, আতাউর রহমান আতা আনারস প্রতীক নিয়ে ৬৭ হাজার ৪৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মামুন পেয়েছেন ৩ হাজার ৫৬৪ ভোট।


Comments

Popular posts from this blog

প্রভুর প্রেমে বাঁধা প্রাণ | ইসলামিক ভাববাদী কবিতা

সত্যবাদিতা, সততা এবং নৈতিকতা: জীবনের মূল স্তম্ভ

আচ্ছা আপনি কি বলতে পারবেন এই যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কেন এতো বিভাজন, এতো দল, মত ও স্বার্থ সম্বলিত ইসলামিক মতাদর্শ কিভাবে এবং কেন তৈরি হল?